• ঢাকা
  • বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ , বিকাল ০৩:১২
  • ২৬ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কুষ্টিয়ায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
কুষ্টিয়ায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ই-পেপার/প্রিন্ট ভিউ

হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপ‌জেলায় পরিত্যক্ত অবস্থায় এক‌টি ওয়ান শুটার গান উদ্ধার করা হ‌য়ে‌ছে। বুধবার (২৪ সে‌প্টেম্বর) সকালে বটতৈল ইউনিয়নের ভাদালিয়াপাড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে পু‌লিশ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ব‌লেন, ভাদালিয়া পাড়া এলাকার একটি মেহগনি গাছের গুড়ায় মাটির নিচে পুতে রাখা হয়েছিল আগ্নেয়াস্ত্রটি।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে মাটি খুঁড়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় একটি মামলা হয়েছে।


কুষ্টিয়া

আরও পড়ুন