• ঢাকা
  • সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ , রাত ০৮:২৭
  • ১ পৌষ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মধ্যনগরে বিশেষ অভিযানে একজন সাইবার ক্রাইম অপরাধী গ্রেপ্তার

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মধ্যনগরে বিশেষ অভিযানে একজন সাইবার ক্রাইম অপরাধী গ্রেপ্তার ই-পেপার/প্রিন্ট ভিউ

ধর্মপাশা ও মধ্যনগর( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ 

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় বংশকুন্ডা উত্তর ইউনিয়নে  মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে একটি আনড্রয়েট মোবাইল ও  ৯৯,১৭০/- (নিরানব্বই হাজার একশত সত্তর) টাকা সহ ০১ জন সাইবার ক্রাইম অপরাধীকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ। 

 ১নং  উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহেশখলা বাজারের কালীমন্দির সংলগ্ন  এলাকা থেকে  আসামী মোঃ আব্দুল আওয়াল এর চায়ের দোকান হইতে সাইবার ক্রাইম এজেন্ট ১। মোঃ আব্দুল আওয়াল (৩৫), পিতা- মোঃ আব্দুল শহিদ, মাতা- মৃত আয়েশা খাতুন, গ্রাম- মহনপুর তাকে বৃহস্পতিবার বিকালে  গ্রেপ্তার করা হয়েছে।  

মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিবুর রহমান বলেন, সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ২০২৫ এর ২০(২)/২৭” ধারায় পুলিশ বাদি হয়ে রাত ১২ টার পরে   একটি  মামলা রুজু করা হয়েছে। আসামিকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাটানো হয়েছে।

## এম এম এ রেজা পহেল 


মধ্যনগর

আরও পড়ুন