ই-পেপার/প্রিন্ট ভিউ
মোহাম্মদ ছিবগাতুল্লাহ (শ্রীনগর প্রতিনিধি)-
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় রফিক শেখ (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্রীনগর থানা পুলিশ।
জানা যায়, অদ্য ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত অনুমান ভোর ৪টা ৩০ মিনিটের মধ্যে যেকোনো সময় রফিক শেখ নিজ বাড়ির সংলগ্ন রানা সাহেবের বাড়ির আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নীল, সাদা ও বেগুনি রঙের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় এবং পিছনে হাত বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত রফিক শেখ শ্যামসিদ্ধি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কয়কীর্ত্তন গ্রামের মৃত শেখ সিরাজ উদ্দিনের পুত্র।
এবিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হুদা খান জানান,
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি রহস্যজনক মৃত্যু মনে হচ্ছে। বিস্তারিত তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।