ই-পেপার/প্রিন্ট ভিউ
মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
নড়াইল সদর উপজেলায় আকবার ফকির নামে ৫৫ নামে এক ইজিবাইক চালকের গলা ও পুরুষাঙ্গ কাটা লাশ উদ্ধার করেছে নড়াইল পুলিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের বিলের পাশে একটি বাঁশ বাগানের মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ সময় লাশটি গাছের সঙ্গে গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ছিল।
নিহত আকবার ফকির আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামের মৃত মমিন ফকিরের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শড়াতলা গ্রামের নিজ বাড়ি থেকে বের হন ইজিবাইক চালক আকবার ফকির। সন্ধ্যায় বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে স্ত্রীর সাথে শুয়ে পড়েন।
পরের দিন শুক্রবার সকালে আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের একটি বিলের পাশে বাঁশ বাগানের মধ্যে তাল গাছের ও অন্য একটি গাছের সঙ্গে বাঁধা আকবার ফকিরের মরদেহ দেখতে পায় স্থানীয় এক নারী। এ সময় লাশটির গলা ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় ছিল।
পরে নড়াইল সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি।
নড়াইলের পুলিশ সুপার (এসপি) মো:রবিউল ইসলাম বলেন, আকবার ফকির নামে এক ইজিবাইক চালকের গলা ও পুরুষাঙ্গ কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনার তদন্ত চলছে, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।