• ঢাকা
  • বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ , বিকাল ০৩:২০
  • ২৬ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

রংপুরের খামারটারী মিয়াজী পাড়ায় গভীর রাতে অগ্নিকাণ্ড: ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
রংপুরের খামারটারী মিয়াজী পাড়ায় গভীর রাতে অগ্নিকাণ্ড:  ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার রংপুর।

রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব খামারটারী মিয়াজী পাড়ায় বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়লে অগ্নিকাণ্ডে কাপড়, আসবাবপত্র, ফ্রিজ, রাইস কুকার, ফ্যান এবং ঘরে রাখা ৭ লাখ টাকার তামাক পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।

ঘটনার সময় পরিবারের স্ত্রী আসেদা বেগম অসুস্থ থাকায় হাসপাতালে ছিলেন। ঘরে ছিলেন আজারুল ইসলাম ও তাদের মেয়ে। মুহূর্তের মধ্যে দাউদাউ আগুন বাড়ি গ্রাস করলে প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে বাইরে ছুটে আসে।

দূখ ও হতাশার মধ্যে আজারুল ইসলাম বলেন, ‘আমি বাজারে থাকা অবস্থায় হঠাৎ দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। পরে বাড়ি গিয়ে দেখি সব কিছুই আগুনে ছাই হয়ে গেছে। প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছি, , তবে সব কিছুই পুড়ে গেছে। আমাদের ২টি গরু বেঁচে গেছে। চোখের সামনে নিঃস্ব হয়ে যাচ্ছি, বলতে পারছি না কীভাবে সামলাবো। পরিবারে তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় রাব্বি মিয়া বলেন, ঘরে আগুন লেগে ভয়াবহ শব্দে সব কিছু ছাই হয়ে যাচ্ছিল। আজারুল ভাই নিজে চেষ্টা করেও কিছুই রক্ষা করতে পারলেন না। আমরা প্রতিবেশীরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছি, তবে পুরো কিছুই পুড়ে গেছে।

খবর পেয়ে গঙ্গাচড়া উপজেলা দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবারগুলো মাথা গোঁজার স্থান ও সহায়তার অপেক্ষায় রয়েছে।


রংপুর

আরও পড়ুন