ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের তাহিরপুরে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যা দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখা কর্তৃক উপজেলার বাদাঘাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাহিরপুর টু বাদাঘাট রোডে এসে আলোচনা সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুদ্দীন এর সভাপতিত্বে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা দিলোয়ার হোসাইন এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন উপজেলা সহ-সভাপতি এম সালমান আহমদ সুজন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক, মাওলানা নুরুজ্জামান, উপস্থিত ছিলেন, উপজেলা সহ-সভাপতি, হাজী মুহাম্মদ ইসহাক মিয়া, অর্থ ও প্রকাশনা সম্পাদক, নাজমুল ইসলাম, উপজেলা সদর দ্বীনী সংগঠন, হাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি দ্বীনী সংগঠন, মুহাম্মদ হাফিজ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক, এম মুহসিনুর রহমান মুস্তাফী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মুহাম্মদ শাহীন ইবনে মনসুর, শিল্প ও বাণিজ্য বিষয়ক ও দক্ষিণ বড়দল ইউনিয়ন সভাপতি, মুহাম্মদ সাইখুল ইসলাম, বাদাঘাট উত্তর ইউনিয়ন সহ-সভাপতি, মুহাম্মদ বশীর উদ্দীন, উপজেলা ছাত্র আন্দোলন সেক্রেটারি, মুহাম্মদ আকরাম হোসাইন, মাওলানা আবুল হোসাইন প্রমুখ।