ই-পেপার/প্রিন্ট ভিউ
এম সালমান আহমদ সুজন, প্রতিনিধি সুনামগঞ্জ জেলা
সুনামগঞ্জের ধর্মপাশায় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যা দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ ঘটিকায় ইসলামি আন্দোলন বাংলাদেশ ধর্মপাশা উপজেলা শাখা কর্তৃক উপজেলার মধ্য বাজার হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ মধ্য বাজারে এসে আলোচনা সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় ।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি মাওলানা মুখলেছুর রহমান এর সভাপতিত্বে
ইসলামী আন্দোলন বাংলাদেশ ধর্মপাশা উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মদ শামছ উদ্দীন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহ-সভাপতি মুফতী জুবায়ের আলম, এসিস্ট্যান্ট সেক্রেটারি, মাওলানা শেখ আব্দুস সালাম, উপস্থিত ছিলেন উপজেলা যুব আন্দোলন সভাপতি হাফেজ মাওলানা আলিমুল ইসলাম, উপজেলা যুব আন্দোলন জয়েন্ট সেক্রেটারি আব্দুল আউয়াল, উপজেলা যুব ত্রাণ বিষয়ক সম্পাদক বাছিরুল ইসলাম, উপজেলা যুব আন্দোলন প্রচার সম্পাদক, সজীব আহমদ, উপজেলা সদর দ্বীনী সংগঠন, মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক আন্দোলন সভাপতি আব্দুল হক, ইসলামী ছাত্র আন্দোলন ধর্মপাশা উপজেলা শাখার সহ-সভাপতি মেহেদী হাসান আকাশ প্রমুখ।