ই-পেপার/প্রিন্ট ভিউ
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
বিশেষ তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার সময় বাখেরআলী বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩ কেজি ৮০০ গ্রাম ভারতীয় হেরোইন সদৃশ বস্তু এবং একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করতে সক্ষম হয়।
বিজিবি টহলদল গোয়ালডুবি এলাকায় পদ্মা নদীতে নৌকাযোগে মাদক চোরাচালানের পূর্বতথ্যের ভিত্তিতে বিশেষ তল্লাশি টহল পরিচালনা করার সময় দুইজন ব্যক্তিকে গোয়ালডুবি ঘাট এলাকায় নৌকাযোগে আসতে দেখতে পায়। তল্লাশি করার উদ্দেশ্যে টহলদল নৌকাটির কাছে গেলে নৌকায় থাকা দুইজন ব্যাক্তি মোঃ আব্দুল করিম (৩৫), পিতা-মৃত দুরুল হুদা গ্রাম: বাখেরআলী, পোস্ট: চরবাগডাংগা, জেলা : চাপাইনবাবগঞ্জ এবং মোঃ ওয়াসিম (৩১), পিতা-এনামুল হক, গ্রাম: বাখেরআলী, পোস্ট : চরবাগডাংগা, জেলা : চাপাইনবাবগঞ্জ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল নৌকাটি তল্লাশি করে ০৩ কেজি ৮০০ গ্রাম ভারতীয় হেরোইন সদৃশ বস্তু খুঁজে পেয়ে নৌকাসহ জব্দ করে। এছাড়াও এই ঘটনায় উল্লেখিত ০২ জনকে পলাতক আসামী করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর পক্ষ হতে এই বিষয়ের সত্যতা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে।