• ঢাকা
  • বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ , বিকাল ০৩:০৪
  • ২৬ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সিরাজদিখানে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
সিরাজদিখানে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ ই-পেপার/প্রিন্ট ভিউ

মোহাম্মদ ছিবগাতুল্লাহ (শ্রীনগর) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ব্রিজ এলাকায় পিকআপ ভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় রবিউল নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউলের বাড়ি স্থানীয় এলাকায় বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজদিখান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই রবিউল নামে একজন মারা যান এবং আরও চারজন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নিকটবর্তী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।


সারাবাংলা

আরও পড়ুন