• ঢাকা
  • বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ , বিকাল ০৩:৩২
  • ২৬ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীতে ঐতিহ্যবাহী বড় নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীতে ঐতিহ্যবাহী বড় নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

জামায়াতে ইসলামী বাংলাদেশ ধাইনগর ইউনিয়ন শাখার উদ্যোগে মহানন্দা নদীতে ঐতিহ্যবাহী বড় নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জামায়াতে ইসলামী ধাইনগর শাখার আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের আমীর মাওলানা ডঃ কেরামত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আবু বকর, শিবগঞ্জ উপজেলার অধ্যাপক আঃ মান্নান, ধাইনগর ইউনিয়ন শাখার আমির মোঃ মোজতাহিদুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন সোনা মসজিদ প্রেস ক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ও এশিয়ান টিভির জেলা স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি ডঃ কেরামত আলী গ্রামীন ঐতিহ্যকে ধরে রাখতে সকলকে স্বচেষ্ট থাকার আহ্বান জানান। আজকের বাইচ প্রতিযোগিতার ১ম পুরস্কার একটি গরু ও ২য় পুরস্কার একটি ছাগল।

১ম স্থান অধিকার করেছেন নাক্কাটি তলার সোহবুল মাঝি এবং দ্বিতীয় হয়েছেন একই এলাকার রুবেল মাঝি। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কেরামত আলী।

মহানন্দার দুই পারের হাজার হাজার নারী পুরুষ নৌকা বাইচ উপভোগ করতে ভিড় জমিয়ে এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করে।


চাঁপাইনবাবগঞ্জ

আরও পড়ুন