• ঢাকা
  • শনিবার , ৭ মার্চ ২০২৬ , সকাল ১১:৩১
  • ২৩ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সুনামগঞ্জে জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব মূখর ভাবে পালিত করেছেন দলটির নেতাকর্মীরা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
সুনামগঞ্জে জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব মূখর ভাবে পালিত করেছেন দলটির নেতাকর্মীরা ই-পেপার/প্রিন্ট ভিউ

শফিকুল বারি সুনামগঞ্জ 

জিয়া মঞ্চ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ পৌর শহরে উৎসব মূখর পরিবেশে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি সোমবার দুপুর ২ ঘটিকার সময় জেলা বিএনপির দলীয় কার্যালয় পুরাতন বাস-স্টেশন থেকে বের হয়ে, শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্হানীয় জেলা বি এনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে দলটির নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন,এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সবাই কে ঐক্য বদ্ধ থাকার আহবান জানান। 

এসময় উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চের সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক, সুলতান মুহাম্মদ সবুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক আজাদ হোসেন, সদস্য সচিব মোঃ সেলিম মুন্না, সদর উপজেলার আহবায়ক আলী হোসেন, যুগ্ম আহবায়ক রুহুল আমীন, তাহিরপুর উপজেলার যুগ্ম আহবায়ক সুলতান আহমদ, ধর্ম পাশা কৃষক দলের ধর্মবিষক সম্পাদক আব্দুস সালাম সহ সুনামগঞ্জ জেলার শাখার জিয়া মঞ্চের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।


সুনামগঞ্জ

আরও পড়ুন