ই-পেপার/প্রিন্ট ভিউ
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওলামা দল জামালপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে স্থানীয় স্টেশন বাজারস্হ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র্যালি পূর্বক এক আলোচনা সভার আয়োজন করেন, আলোচনা সভা শেষে ঐস্হান থেকে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমাল তলা গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ওলামা দল জামালপুর জেলা শাখার আহবায়ক মাওলানা মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা আব্দুর রহিম রাশেদীর সঞ্চালনায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওলামা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা কাজী মশিউর রহমান প্রমুখ।
এছাড়াও জেলা, শহর,সদর,বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড ওলামা দলের এবং অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন,সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী, ,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, আরিফ হোসেন বাহাজ, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন,শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, সিনিয়র সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুল,জেলা বিএনপির সাবেক সহ ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোকসেদুর রহমান হারুন, বানিজ্য বিষয়ক সম্পাদক শাহাদত হোসেন বাবুল, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহান,,সাধারণ সমপাদক জীবন কৃষ্ণ বসাক, জেলা কৃষক দলের আহবায়ক মাজেদুল ইসলাম সাত্তার,সদস্য সচিব গাউছুল আজম শাহীন, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্ণেল,শহর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন,মোঃ নজরুল ইসলাম মুক্তা,জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান সরোয়ার মঞ্জু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আব্দুল হালিম, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাওছার, সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন, সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন,জেলা তাঁতী দলের আহবায়ক আনিছুর রহমান লুলু, সদস্য সচিব মোঃ মাসুদুর রহমান মাসুদ,সেচ্ছাসেবক দল সদর উপজেলা শাখার আহবায়ক মোঃ গোলাম মোস্তফা মুকুল, সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম কামরুল, জেলা যুবদলের সদস্য আবু আশিক মল্লিক বাবু', আমান উল্লাহ আমান,মোঃ বিল্লাল হোসেন, আতিকুর রহমান লিটন, মোঃ মোস্তফা কামাল,আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিম মুসকুরী ময়না,জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল সহ জেলা,শহর,সদর,বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড ওলামা দলের এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।