ই-পেপার/প্রিন্ট ভিউ
তনয় কান্তি পিন্টু হাওর অঞ্চল প্রতিনিধি
শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সুনামগঞ্জ ১আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইং সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার প্রতিটি পুজা মন্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে সাথে ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, সদস্য সালাহ উদ্দীন মাহতাব, যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির তালুকদার,সাইফুর রহমান কাঞ্চন, ছাত্রদলের সভাপতি ওবায়দুল মজুমদার সহ কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।
কামরুজ্জামান কামরুল বলেন ধর্মীয় সম্পৃতির দেশ আমাদের এই বাংলাদেশ। আমরা বিভিন্ন জাতির মানুষ একসাথে বসবাস করি। ধর্মীয় উৎসব গুলোও একসাথে উদযাপন করি।
আমরা মনেকরি ধর্ম যার যার, উৎসব সবার। আমার উপজেলা তাহিরপুরে অনেক হিন্দু সম্প্রদায়ের বন্ধু বান্ধব আছে,উৎসবে পার্বনে আমরা তাদের বাড়ি যাই তারাও আমাদের বাড়িতে আসে। আপনাদের উৎসব পালনে যদি দুষ্কৃতিকারীরা ষড়যন্ত্র করে আমাদের নেতৃবৃন্দদের জানাবেন, প্রয়োজনে আমাকে অবগত করবেন।কোন দুষ্কৃতিকারীর স্থান বাংলাদেশে হবে না। আমরা সবসময় আপনাদের সাথে আছি, থাকব।
তিনি আরও বলেন আগামী সংসদ নির্বাচনে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মনোয়ন দেয় আর আপনাদের স্বতঃস্ফূর্ত দোয়া যদি আমার সাথে থাকে, তবে অবশ্যই আপনাদের সমস্যাগুলো সমাধান করা এবং দেশনায়ক তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে আমি সচেষ্ট থাকব।