• ঢাকা
  • সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ , রাত ১২:১৫
  • ২৩ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কক্স-ন্যাশনাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের উপর হামলা, কক্সবাজার সিটি রোটারী ক্লাবের নিন্দা ও থানায় অভিযোগ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
কক্স-ন্যাশনাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের উপর হামলা,  কক্সবাজার সিটি রোটারী ক্লাবের নিন্দা ও থানায় অভিযোগ ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক 

কক্সবাজারে কক্স-ন্যাশনাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: বাদশা আলমগীরের ওপর সাংবাদিক পরিচয়ধারী একদল দুর্বৃত্তের হামলা ও মানহানিকর ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কয়েকজন ব্যক্তি সাংবাদিক পরিচয় দিয়ে ডা: আলমগীরের চেম্বারে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে ভুয়া ডাক্তার আখ্যা দিয়ে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে। এসময় তারা হাসপাতালের আসবাবপত্র ভাঙচুর করে পুরো হাসপাতালে তালা লাগিয়ে দেওয়ার হুমকি দেয়। অভিযুক্তরা প্রাণনাশের হুমকি প্রদান করে হাসপাতালের দরজায় লাথি মেরে চলে যায়।

ডা: আলমগীর অভিযোগে উল্লেখ করেছেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং ভিডিও প্রমাণ সংরক্ষিত রয়েছে। এছাড়া অভিযুক্তদের মধ্যে কয়েকজনের পরিচয় সনাক্ত করা গেলেও অজ্ঞাতনামা আরও ৫-৭ জনের পরিচয় অজানা রয়ে গেছে। 

এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে মামলা প্রস্তুতি চলছে বলেও জানান ডা: মো: বাদশা আলমগী।

এদিকে ডা: বাদশা আলমগীরের উপর হামলা ও মানহানিকর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কক্সবাজার সিটি রোটারী ক্লাব। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, একজন চিকিৎসক ও সামাজিক সংগঠককে এভাবে হুমকি-ধমকি এবং লাঞ্ছিত করা চরম দুঃখজনক। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ডা: বাদশা আলমগীর বর্তমানে উত্তরবঙ্গ কল্যাণ সমিতির সভাপতি ও কক্সবাজার সিটি রোটারী ক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।


কক্সবাজার

আরও পড়ুন