ই-পেপার/প্রিন্ট ভিউ
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে ডেভিল হান্টে অভিযান চালিয়ে গাছতলা বাজার থেকে বুধবার বিকেলে পাইকুরাটি ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো.আবু সাঈদ (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।
তাঁর বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলীগড়া গ্রামে। তিনি উপজেলার পাইকুরাটি ইউনিয়ন শ্রমিক লীগের পাইকুরাটি ইউনিয়নের সহ সভাপতি পদের সাংগঠনিক দায়িত্ব পালন করছেন।
ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, গত বছরের ৮ডিসেম্বর ১৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১৫থেকে ২০জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এই মামলায় তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে উপজেলার গাছতলা বাজার থেকে ডেভিল হান্টে অভিযান চালিয়ে বুধবার বিকেলে পাইকুরাটি ইউনিয়ন শ্রমিক লীগের সহ সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো.আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালত পাঠানো হয়েছে।
## এম এম এ রেজা পহেল