• ঢাকা
  • বুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬ , সকাল ০৯:৪৬
  • ২৯ মাঘ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

দেবীদ্বারে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
দেবীদ্বারে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব সংবাদদাতা : দেবীদ্বারে ৮ জন সংবাদকর্মীর ওপর সংঘটিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ। সংগঠনের সকল নেতৃবৃন্দ হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি জানিয়েছে।

এই হামলার ঘটনা সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে দেখা হচ্ছে। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের সহকারী পরিচালক (সেবা) মনসুর আলম মুন্না জানিয়েছে, পেশাগত দায়িত্ব পালনকালে এই ধরনের হামলা গণমাধ্যমের কার্যক্রমে বাধা সৃষ্টি করে এবং সাংবাদিকতার ওপর দমন-পীড়নের মাত্রা বাড়ায়।

সেলের পক্ষ থেকে হামলার কারণ দ্রুত জানিয়ে হামলাকারীদের বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তোলা হয়েছে।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নেতা মুন্না বলেন,“সংবাদকর্মীরা জনগণের কথা তুলে ধরার দায়িত্ব পালন করেন। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক কর্তব্য। দেবীদ্বারে ঘটে যাওয়া এই হামলা দেশের সাংবাদিক সমাজের জন্য লজ্জার বিষয় এবং আমরা একজোট হয়ে এর কঠোর প্রতিবাদ জানাচ্ছি।


সাংবাদিক

আরও পড়ুন