ই-পেপার/প্রিন্ট ভিউ
মঈনউদ্দিন, চট্টগ্রাম
চট্টগ্রামে বিশ্ব সুন্নী আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের যৌথ উদ্যোগে শাণে গাওসে পাক (র:) ও জামে আউলিয়াকেরামের পথ পুনরুদ্ধার এবং সালাতুসালাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন গুলশান কার্যালয়ে সম্পন্ন হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক, বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। তিনি বলেন, “যারা আল্লাহতায়ালা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উদ্দেশ্যে আওলিয়া কেরামকে ভালোবাসে, তাদের আজ সব সংকীর্ণতা দূর করে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বব্যাপী ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও মানবতায় বিশ্বাসী একটি গ্লোবাল আন্দোলন গড়ে তুলতে হবে।”
আল্লামা ইমাম হায়াত বলেন, “আল্লাহর নামকে যারা বাদ দিতে চায়, তারা নাস্তিক। মদুদিবাদ আল্লাহর পবিত্র নামের শত্রু। ইসলামের নামে ধর্ম বিকৃত করা, জঙ্গীবাদ ও হিংস্রতা ছড়ানো সবই বিপজ্জনক। আমাদের তরুণ প্রজন্মকে ধর্মের নামে বিভ্রান্তি থেকে রক্ষা করতে হবে।”
তিনি আরও বলেন, “মাজার বিদ্বেষীরা ইসলামের শত্রু। মাজার ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র। আওলিয়া কেরামের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলেশন এবং ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ছাড়া জীবনের সত্যিকারের মুক্তি ও দ্বীনের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা সম্ভব নয়।”
সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে আল্লামা ইমাম হায়াত জোর দেন, দয়াময় আল্লাহতায়ালা, প্রিয় নবীর প্রেম ও আওলিয়া কেরামের শিক্ষা সর্বোচ্চ গুরুত্বে পালন করতে হবে।
সংবাদে জানানো হয়, অনুষ্ঠানে বাংলাদেশজুড়ে বিভিন্ন ইসলামি সংগঠন, তরুণ শিক্ষার্থী ও ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।