• ঢাকা
  • বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ , বিকাল ০৩:৩০
  • ২৬ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

তিস্তা মহাপরিকল্পনা: বিএনপি নেতা দুলু বললেন, শেখ হাসিনা দেওয়া প্রতিশ্রুতি রাখেননি

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
তিস্তা মহাপরিকল্পনা: বিএনপি নেতা দুলু বললেন, শেখ হাসিনা দেওয়া প্রতিশ্রুতি রাখেননি ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার

বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু শুক্রবার বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে দেওয়া প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করেননি।

দুলু রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, “স্বৈরাচার হাসিনা সরকার কথা দিয়ে তিস্তা মহাপরিকল্পনার স্বপ্নতরী তিস্তার তীরে নিয়ে এসে ডুবিয়ে দিয়েছে। আমরা আর আশাহত হতে চাই না।”

তিনি নির্বাচনী তফসিল ঘোষণার আগে নিজস্ব কোষাগার থেকে প্রস্তাবিত ২,৪১৫ কোটি টাকা বরাদ্দ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে তিস্তা মহাপরিকল্পনা কাজের উদ্বোধন করার আহ্বান জানান।

দুলু আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন তিস্তা অববাহিকার দুই কোটি মানুষের জীবন ও প্রাণের সঙ্গে যুক্ত। গত ১৭-১৮ ফেব্রুয়ারি তিস্তার দুই তীরে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি ও বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো এই দাবিতে ঐক্যমত্য পোষণ করেছে।

সংবাদ সম্মেলনে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সরকার পক্ষে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সম্প্রতি বলেছেন, তিস্তা মহাপরিকল্পনার প্রথম পর্যায় ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হবে। ১০ বছর মেয়াদী প্রকল্পের প্রথম ৫ বছরের জন্য ব্যয় ধরা হয়েছে ৯,১৫০ কোটি টাকা, যার মধ্যে ৬,৭০০ কোটি টাকা চীনের ঋণ, বাকি ২,৪১৫ কোটি টাকা সরকারি কোষাগার থেকে দেওয়া হবে।


সারাবাংলা

আরও পড়ুন