• ঢাকা
  • সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ , রাত ০৮:৪৯
  • ১ পৌষ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বিশ্বম্ভরপুরে স্বাস্থ্য অধিকার ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
বিশ্বম্ভরপুরে স্বাস্থ্য অধিকার ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

মো: শুকুর আলী, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার নতুনপাড়া এলাকায় ইরা অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি দিলীপ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে এবং ইরার প্রজেক্ট কো-অর্ডিনেটর ফয়সাল আহমদ এর সঞ্চালনায় আলোচনা সভাটি পরিচালিত হয়।

সভায় স্বাস্থ্য অধিকার সংরক্ষণ ও জনগণের সুলভ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। আলোচনার শেষে চলতি মাসেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি গণ শুনানি আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য সালেহ আহমদ, যুগ্ম আহ্বায়ক আলী হাসান অপু, সদস্য স্বপন কুমার বর্মন, ইয়াহিয়া তালুকদার, শুকুর আলী, মোঃ আবু তাহের প্রমুখ।

সভায় সহযোগিতা করেন ইরার প্রজেক্ট অফিসার ওছিউর রহমান।

সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনগণের সচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্য অধিকার ফোরামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা স্থানীয় প্রশাসন ও জনগণের অংশগ্রহণে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।


বিশ্বম্ভরপুর

আরও পড়ুন