• ঢাকা
  • সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ , সন্ধ্যা ০৭:৫২
  • ১ পৌষ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

জামালগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ গ্রেফতার

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
জামালগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ গ্রেফতার ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ শাহীন আলম, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ (৫৩)-কে গ্রেফতার করেছে পুলিশ।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে এসআই পঙ্কজ ঘোষ, এসআই আলমগীর হোসেন, ও এসআই ছিদ্দিক আহম্মেদ বাবুল সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ২টার দিকে সাচনা বাজার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেন।

থানা সূত্রে জানা গেছে, ইকবাল আল আজাদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় দায়েরকৃত স্পেশাল মামলা নং-০৯, তারিখ ১০ ফেব্রæয়ারি ২০২৫ অনুসারে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত ইকবাল আল আজাদ জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের কালিপুর গ্রামের বাসিন্দা এবং জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম ইউসুফ আল আজাদ এর ছেলে।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “বিশেষ ক্ষমতা আইনে ইকবাল আল আজাদকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।”


জামালগঞ্জ

আরও পড়ুন