• ঢাকা
  • সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ , রাত ০৯:১১
  • ১ পৌষ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
সিলেট মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক ॥

সিলেট মেট্রোপলিটন পুলিশের অক্টোবর/২০২৫ খ্রিঃ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ অক্টোবর ২০২৫ খ্রিঃ) সকাল ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।


সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন এবং অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপারেশন) জনাব মোঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, সেপ্টেম্বর/২০২৫ খ্রিঃ মাসের অপরাধ পরিসংখ্যান উপস্থাপন করেন। তিনি সিলেট মহানগরীতে সংঘটিত বিভিন্ন অপরাধ, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।


সভায় পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন,


> “সিলেট মেট্রোপলিটন এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তবে অপরাধ নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে আরও সমন্বিত ও জনবান্ধব উদ্যোগ নিতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য।”

তিনি অপরাধ দমন, দ্রুত মামলা নিষ্পত্তি, মাদক ও চাঁদাবাজি প্রতিরোধ, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং জনসম্পৃক্ত পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন—উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব শেখ শরীফুল ইসলাম,উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ তারেক আহমেদ,পুলিশ সুপার সিআইডি (সিলেট জেলা ও মেট্রো) জনাব সুজ্ঞান চাকমা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত),পুলিশ সুপার পিবিআই সিলেট জনাব মুহাঃ খালেদ উজ জামান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান,উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ রিয়াজুল কবির, পিএসসি,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া, অতিরিক্ত দায়িত্বে ডিসি উত্তর, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম,উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব সুদীপ্ত রায়,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব শাহরিয়ার আলম,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব আহমাদ মাঈনুল হাসান,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-সিটিএসবি, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ আফজাল হোসেন,এছাড়াও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্র ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আলোচনায় সামগ্রিকভাবে দেখা যায়, গত মাসের তুলনায় গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, মাদক উদ্ধার ও মামলার নিষ্পত্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন সভায় উপস্থিত কর্মকর্তারা।

সভা শেষে পুলিশ কমিশনার সিলেট নগরীর শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সকল কর্মকর্তাকে আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।


সিলেট

সিলেট মেট্রোপলিটন পুলিশ

আরও পড়ুন