ই-পেপার/প্রিন্ট ভিউ
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কৃতি সন্তান ও সিএমজেড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সারোয়ার জাহান চৌধুরী (পলাশ) অসামান্য নিষ্ঠা, সাফল্যের সাথে ১২ বছরের সফল কর্মজীবন পূর্ণ হয়েছে। এ উপলক্ষে ৬ অক্টোবর ঢাকা রিজেন্সী হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে বায়ারদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সারোয়ার জাহান চৌধুরী পলাশ বাংলাদেশে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি, দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্বশীলভাবে কাজ করায় সিএমজেড চায়নার চেয়ারম্যান শাওমিন ওয়ে তাঁকে ধন্যবাদ প্রদান করেন এবং বিদেশি বায়ারগণের প্রতিনিধগন তাঁর কাজের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানটি রাজধানী ঢাকার বিলাসবহুল হোটেল রিজেন্সী, ঢাকা-তে এক মনোজ্ঞ আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদেশি ও দেশীয় অতিথিবৃন্দের মধ্যে মিঃ বেন (আমেরিকান বায়ার), মিঃ ইউলিয়াম ও মিঃ লি (চায়না বায়ার), এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বায়িং হাউজের উর্ধতন কর্মকর্তাগণ।
বাংলাদেশী অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, গোল্ডেনফেনিং-এর কান্ট্রি ডিরেক্টর মো. পলাশ, সেলশাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. শামীম, নেক ফ্যাশনের ডিরেক্টর মো. মুর্শেদ, ফ্ল্যাশ এপারেল-এর ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব মুর্শেদ, নিপা গ্রুপ-এর জিএম মো. সেলিম, ম্যানেজার মো. অপু, ইউনিক এপারেল-এর ম্যানেজার মো. রাসেল এবং স্ট্যান্ডার্ড গ্রুপের ম্যানেজারসহ আরও অনেকে।
অনুষ্ঠানে জানানো হয়, সম্প্রতি দুইটি বিদেশি কোম্পানি বাংলাদেশে শিল্প স্থাপনের উদ্দেশ্যে প্রাথমিক ভিজিট সম্পন্ন করেছে। এতে সারোয়ার জাহান চৌধুরী পলাশের উদ্যোগ ও নেতৃত্ব বাংলাদেশের শিল্পায়ন প্রক্রিয়াকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করেন দেশী-বিদেশি ব্যবসায়ীগণ।
অনুষ্ঠানটি এক বন্ধুত্বপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সুন্দরভাবে সমাপ্ত হয়।