• ঢাকা
  • বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ , দুপুর ০২:৩১
  • ২৬ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ছাতকের চৌকা পয়েন্ট সম্প্রসারিত বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্টিত

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ছাতকের চৌকা পয়েন্ট সম্প্রসারিত বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্টিত ই-পেপার/প্রিন্ট ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি: 

সুনামগঞ্জের ছাতকে সম্প্রসারিত বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্টিত হয়েছে।

আজ শুক্রবার উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের চৌকা পয়েন্টে এ সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশটির আয়োজন করেন ছাতক থানার অফিসার এসআই(নিঃ) আখতারুজ্জামান, এসআই(নিঃ) মোঃ রোমেন মিয়া এবং এএসআই(নিঃ) মোঃ নাছির উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দক্ষিন খুরমা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আজিজুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক থানা পুলিশ পরিদর্শক (তদন্ত), রঞ্জন কুমার ঘোষ।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম আহবায়ক, ছাতক উপজেলা যুবদল ও বর্তমানে ৮নং দক্ষিন খুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক, হীরা মিয়া, সভাপতি, ৮নং দক্ষিন খুরমা ইউনিয়ন বিএনপি, হাফিজ আনসার উদ্দিন, চৌকা পয়েন্ট জামে মসজিদের ইমাম, পলি দে, ৮নং দক্ষিন খুরমা ইউপির সংরক্ষিত মহিলা ইউপি সদস্য প্রমূখ। 

সমাবেশে বক্তারা বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা আহবান করেন। বিট এলাকায় চুরি, ডাকাতি, গরু চুরি, মাদক, চোরাচালান, নারী নির্যাতন, বাল্য বিবাহ ইত্যাদি রোধকল্পে সর্বস্তরের জনগনের সহযোগীতা কামনা করেন। এ সময় এলাকাবাসী অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান-কে অভিনন্দন জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়াও দক্ষিন খুরমা ইউপি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকগন সহ সর্বস্তরের জনগণ সক্রিয়ভাবে উপস্থিত থেকে সমাবেশকে প্রাণবন্ত করে তোলেন।

ফলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়।


সুনামগঞ্জ

ছাতক

আরও পড়ুন