• ঢাকা
  • সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ , রাত ০৮:৪৬
  • ১ পৌষ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

প্রয়াত আনিছুর রহমান লাকুর কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
প্রয়াত আনিছুর রহমান লাকুর কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ ই-পেপার/প্রিন্ট ভিউ

রংপুরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের মন্তব্য

স্টাফ রিপোর্টার, রংপুর:

আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)–এর সদস্য সচিব আখতার হোসেন বলেন,

জুলাই আন্দোলনে যারা ছাত্রজনতার পক্ষে ছিলেন, তাদের আমরা সাধুবাদ জানাই। আর যেসব র‌্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।”

এর আগে তিনি ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর হয়ে রংপুরে আসেন। পরে সম্প্রতি প্রয়াত রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু–র কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে নেতাকর্মীদের সংবর্ধনা গ্রহণ ও সাক্ষাৎ শেষে মোটরসাইকেল শোডাউনে অংশ নেন তিনি।

সেনাবাহিনীর কিছু জেনারেলের ভূমিকার সমালোচনা করে আখতার হোসেন বলেন, সেনাবাহিনীর জেনারেলরা হাসিনার আনুকূল্য পেতে গুম–খুনের সঙ্গে জড়িত ছিলেন। তারা শুধু একটি পরিবারকেই নয়, গোটা বাংলাদেশের গণতন্ত্রকেই ধ্বংস করেছে। বাহিনীর মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। সেনা, র‌্যাব, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থাকে জনগণের প্রতিষ্ঠানে পরিণত করতে হলে তাদের বিচারের আওতায় আনতেই হবে।

তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠনের বিষয়ে বৈঠক করেনি।

বাংলাদেশের জাতীয় স্বার্থে যদি কখনও জোটের প্রয়োজন হয়, এনসিপি সে বিষয়ে উন্মুক্ত। আমরা দেশ ও জনগণের প্রয়োজনকেই রাজনীতির কেন্দ্রে রাখি এবং ভবিষ্যতেও রাখব,” বলেন আখতার হোসেন।

এ সময় তিনি জানান, আসন্ন নির্বাচনের আগেই বিচার ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে—এটাই জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা। ঐকমত্য কমিশনে জুলাই সনদের আইনগত ভিত্তির দাবিতে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণকে স্বাগত জানিয়ে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার ঘোষণাও দেন তিনি।


রংপুর

আরও পড়ুন