ই-পেপার/প্রিন্ট ভিউ
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামালপুর সদর উপজেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১১অক্টোবর) বিকালে় স্থানীয় জামালপুর শহীদ সদ্য সাফওয়ান অডিটোরিয়ামে সদর উপজেলা শাখা বিএনপি এ বর্ধিত সভার আয়োজন করেন।
জামালপুর সদর উপজেলা শাখা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান শফি'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলনের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ,লোকমান আহমেদ খান লোটন, সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,খন্দকার আহসানুজ্জামান রুমেল,সাংগঠনিক সম্পাদক,শফিকুল ইসলাম খান সজীব,শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ,সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন বাবুল, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম প্রমুখ।
এছাড়াও আরো বক্তব্য রাখেন সদর উপজেলা শাখা,ইউনিয়ন, ওয়ার্ড ,বিএনপি, ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সদর উপজেলা শাখা বিএনপির ,১৫ টি ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।