• ঢাকা
  • বুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬ , সকাল ০৯:৫৯
  • ২৯ মাঘ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কেন্দুয়ায় মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী পথসভা অনুষ্ঠিত

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
কেন্দুয়ায় মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী পথসভা অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার জেলার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে “মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী পথসভা” অনুষ্ঠিত হয়েছে। সদাচার সামাজিক সংঘ (সসাস) এর আয়োজনে এ পথসভা বিকেল সাড়ে ৩টায় দিকে শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দুয়া-আটপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোস্তফা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক ও কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন সদাচার সামাজিক সংঘ (সসাস) এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার।

পথসভায় বক্তারা বলেন, মাদক, জুয়া ও ইভটিজিং সমাজের জন্য এক মারাত্মক অভিশাপ। এ সকল অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে পরিবার, বিদ্যালয়, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। তারা সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনি প্রয়োগ জোরদারের আহ্বান জানান।

আয়োজক সংগঠন সদাচার সামাজিক সংঘ (সসাস)-এর সদস্যরা বলেন, সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় এ ধরনের জনসচেতনতা কার্যক্রম নিয়মিতভাবে চলবে।


নেত্রকোনা

কেন্দুয়া

আরও পড়ুন