• ঢাকা
  • সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ , রাত ০৯:১১
  • ১ পৌষ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

তাহিরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ পালিত

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
তাহিরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ পালিত ই-পেপার/প্রিন্ট ভিউ

মনিরাজ শাহ তাহিরপুর প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে,  ওয়ার্ল্ড মিশন বাংলাদেশ ও ইসলামিক রিলিফ বাংলাদেশ সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাতে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে র‍্যালি ও প্রদর্শনীতে অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:মেহেদী হাসান মানিক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা আল আমিন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাহিরপুর এপি প্রোগ্রাম অফিসার মহসিন খান, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান মানিক বলেন, সঠিকভাবে হাত ধোয়া শুধু একটি অভ্যাস নয়, এটি একটি জীবন রক্ষাকারী পদক্ষেপ। এর মাধ্যমে নানা সংক্রামক রোগ থেকে আমরা নিজেদের ও পরিবারকে সুরক্ষিত রাখতে পারি,হাত ধোয়া আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন নিয়ম মেনে হাত পরিষ্কার করলে অনেক জীবাণু ধ্বংস হয়ে যায়। এতে আমরা শারীরিকভাবে অনেকটা সুস্থ থাকি।


তাহিরপুর

আরও পড়ুন