• ঢাকা
  • বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ , দুপুর ০২:৪১
  • ২৬ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কারিতাসের পক্ষ থেকে গাছের চারা ও শীতকালীন সবজি বীজ বিতরণ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
কারিতাসের পক্ষ থেকে গাছের চারা ও শীতকালীন সবজি বীজ বিতরণ ই-পেপার/প্রিন্ট ভিউ

তোফাজ্জল ইসলাম — জামালগঞ্জ থেকে

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নে কারিতাস বাংলাদেশ, সিলেট অঞ্চলের উদ্যোগে কৃষকদের মাঝে গাছের চারা ও শীতকালীন সবজির বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকালে সাচনা বাজার ইউনিয়নের সেরমস্তপুর নতুন বাজারে বীজ ও চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশ, সিলেট অঞ্চলের ইএলএসআরপি প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মি. স্বপন নায়েক এবং সঞ্চালনা করেন মাঠ সহায়ক কল্যাণ ব্রত তালুকদার।

মূল আলোচনায় জুনিয়র কর্মকর্তা স্বপন নায়েক বলেন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওড় অঞ্চলের কৃষি ব্যবস্থায় নানা চ্যালেঞ্জ দেখা দিয়েছে। তাই আমরা কৃষকদের জৈব সার উৎপাদন, জৈব বালাইনাশক ব্যবহার ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি শেখানোর মাধ্যমে একটি টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার কাজ করছি। কারিতাস শুধু সহায়তা নয়, মানুষের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথি মাসুক মিয়া তাঁর বক্তব্যে বলেন—

দুর্যোগ থেকে শুরু করে প্রতিটি সৃজনশীল উদ্যোগে কারিতাস আমাদের জামালগঞ্জে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের সহযোগিতায় আমাদের গ্রামীণ জীবনের পরিবেশ বদলে যাচ্ছে। কৃষক পরিবারগুলো আজ স্বাবলম্বী হচ্ছে। আমি কারিতাসের এমন মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করছি।

এসময় স্থানীয় কৃষক, উপকারভোগী ও গৃহিণীরা কারিতাসের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে বলেন—

কারিতাস আমাদের পাশে থেকে শুধু বীজ দেয়নি, শিখিয়েছে কীভাবে আমরা নিজেরাই পরিবেশবান্ধব চাষাবাদ করতে পারি।

অনুষ্ঠানে কারিতাসের পক্ষে উপস্থিত ছিলেন মাঠ সহায়ক অশ্বিনী কুমার রায়, উপেন্দ্রনাথ রায়, সম্রাজ মিয়া, রাকিব হাসান, আমির হোসেন, জামিল হোসেন এবং পলাশ দাসসহ স্থানীয় কৃষক ও উপকারভোগী সদস্যরা।

উল্লেখ্য, কারিতাস বাংলাদেশ ২০২৩ সাল থেকে হাওড় অঞ্চলে জীবন ও জীবিকা উন্নয়ন, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির প্রসার এবং পরিবেশ রক্ষায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। জামালগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নে এই প্রকল্পের মাধ্যমে শতাধিক পরিবার উপকৃত হচ্ছে।


সারাবাংলা

আরও পড়ুন