• ঢাকা
  • সোমবার , ৯ মার্চ ২০২৬ , সকাল ০৬:০৪
  • ২৫ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

আটপাড়ায় প্রতিবেশীর চাঁদা দাবি ও সরকারি বাণিজ্যিক ফল বাগান ধ্বংস পাঁচ চাঁদাবাজ গ্রেফতার

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
আটপাড়ায় প্রতিবেশীর চাঁদা দাবি ও সরকারি বাণিজ্যিক ফল বাগান ধ্বংস  পাঁচ চাঁদাবাজ গ্রেফতার ই-পেপার/প্রিন্ট ভিউ

জেলা প্রতিনিধি : মহিউদ্দিন তালুকদার

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার হরিপুর গ্রামে চাঁদা দাবি, ভাঙচুর ও সরকারি বাণিজ্যিক ফল বাগান ধ্বংসের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন আবুল কাসেম (৬০), মোঃ সোহেল মিয়া (৪০), মোঃ স্বপন মিয়া (৩৮), মোছাঃ আনুয়ারা আক্তার (৩৮), মোছাঃ নাজমা আক্তার

গত ১৫ অক্টোবর ২০২৫, বুধবার ভোর রাত দুইটার দিকে আটপাড়া থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম এর নেতৃত্বে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

ওসি আশরাফুল আলমের সঙ্গে ছিলেন ওসি (তদন্ত), এসআই মামুন, এসআই সুরঞ্জিত, এসআই হানিফসহ প্রায় ৩০ জন পুলিশ সদস্য। তারা আন্তরিকতার সঙ্গে অভিযান পরিচালনা করে সফলভাবে পাঁচজন চাঁদাবাজ ও ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।

অভিযোগকারী মোঃ আমান উল্লাহ আমান, বাংলাদেশ কৃষি অফিস, আটপাড়া উপজেলা কর্তৃক অনুমোদিতভাবে নিজের পৈতৃক জমিতে একটি মিশ্র বাণিজ্যিক ফল বাগান ও একটি সরকারি বাণিজ্যিক ফল বাগান স্থাপন করেন। কিন্তু আসামিরা মালিককে না পেয়ে আক্রোশবশত তার বাগান দু’টি ভেঙে ফেলে, চারপাশের বাউন্ডারি ভেঙে নষ্ট করে দেয় এবং তার অসুস্থ মাকে হত্যার হুমকি দেয়।

এছাড়াও গত চার মাস ধরে আমান উল্লাহ ও তার মাকে তাদের নিজস্ব জমিতে প্রবেশ করতে দিচ্ছিল না চাঁদাবাজরা। স্থানীয়দের ভাষ্যমতে, আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করত এবং নিয়মিত চাঁদা দাবি করত।

নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী জানান, এ ঘটনার নেপথ্যে রয়েছেন কথিত “মাদক ও জুয়ার সম্রাট” মোঃ লুৎফুর রহমান (৫০), পিতা মৃত আব্দুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় যুবসমাজকে মাদক ও জুয়ায় জড়িয়ে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী প্রশাসনের কাছে দাবী জানিয়েছে, এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করে এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য।

এ বিষয়ে আটপাড়া থানার ওসি আশরাফুল আলম বলেন, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন রয়েছে।


নেত্রকোনা

আরও পড়ুন