• ঢাকা
  • সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ , রাত ০৯:৩৫
  • ১ পৌষ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

রংপুরে ৪টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করেনি: গত বছর শূন্য পাসের কলেজের সংখ্যা ছিল ২০টি, এবার সেই সংখ্যা বেড়ে হয় ২৩টি

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
রংপুরে ৪টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করেনি: গত বছর শূন্য পাসের কলেজের সংখ্যা ছিল ২০টি, এবার সেই সংখ্যা বেড়ে হয় ২৩টি ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার রংপুর।

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ বেগম রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৯ জন, বদরগঞ্জ উপজেলার কুতুবপুর হাই স্কুল ও কলেজের ৪ জন, পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল ও কলেজের ১ জন এবং গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ী কলেজের ১ জন মোট ১৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে সবাই ফেল করেছে, কেউই পাস করতে পারেনি।

জানা গেছে, ৪৩টি কলেজ থেকে মোট ১৮২ জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। এর মধ্যে নীলফামারী জেলার ১০টি কলেজের ৪০ জন, কুড়িগ্রামের ৯টি কলেজের ৫৪ জন, ঠাকুরগাঁওয়ের ৬টি কলেজের ২৫ জন, লালমনিরহাটের ৫টি কলেজের ১৪ জন, রংপুরের ৪টি কলেজের ১৫ জন, দিনাজপুরের ৪টি কলেজের ১৭ জন, পঞ্চগড়ের ৩টি কলেজের ১১ জন এবং গাইবান্ধা জেলার ২টি কলেজের ৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ বেগম রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মাহেদুল আলম জানান, তার কলেজ থেকে এবার ৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। তারা কেউই পাস করতে পারেনি। ৯ জনের মধ্যে ৫ জন এক বিষয়ে ফেল করেছে এবং অন্য ৪ জন একাধিক বিষয়ে ফেল করেছে। যারা এক বিষয়ে ফেল করেছে, তাদের ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা হবে।

উল্লেখ্য, এইচএসসি পরীক্ষার সদ্য প্রকাশিত ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৪৩টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর শূন্য পাসের কলেজের সংখ্যা ছিল ২০টি, অর্থাৎ এবার সেই সংখ্যা আরও ২৩টি কলেজে বেড়েছে। এর মধ্যে রংপুর জেলার ৪টি কলেজের একজন পরীক্ষার্থীও পাস করেননি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির সূত্রে এই তথ্য জানা যায়।


রংপুর

আরও পড়ুন