• ঢাকা
  • সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ , রাত ০৯:৩০
  • ১ পৌষ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

গোমস্তাপুরে সাংবাদিক দুলাল আলীর ওপর হামলা ও হুমকি, থানায় লিখিত অভিযোগ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
গোমস্তাপুরে সাংবাদিক দুলাল আলীর ওপর হামলা ও হুমকি, থানায় লিখিত অভিযোগ ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ দুলাল আলী ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার সাংবাদিক মো. দুলাল আলী (৩০)-এর ওপর হামলা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি গোমস্তাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর ২০২৫ ইং, রবিবার দুপুর ১২টা ৪০ মিনিটে উপজেলার ডাকবাংলাপাড়ার নাহিদ পেপার হাউসে স্থানীয় সাংবাদিক নাহিদের সঙ্গে কথা বলার সময় দুলাল আলীর ওপর চড়াও হন একদল দুর্বৃত্ত। এ সময় ১নং আসামী নুর মোহাম্মদ (পিতা মৃত সেরাজুল ইসলাম, সাং রহমতপাড়া আমবাগান) সাংবাদিক দুলালকে “বেজন্মা, জারজ” বলে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে ধাক্কাধাক্কি করেন।

এ ঘটনায় দুলাল আলী আরও অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে এই হামলার পেছনে একদল চাঁদাবাজ ও অসামাজিক চক্র জড়িত রয়েছে। তারা স্থানীয়ভাবে “দুর্দান্ত লাঠিয়াল” ও “সন্ত্রাসী” হিসেবে পরিচিত। এ চক্রের সঙ্গে আরও যুক্ত রয়েছেন আলাউদ্দিন পারভেজ (৪৮), পিতা মৃত বেলাল, সাং খোয়াড়মোড় কাসিমপুর, এবং মো. সামিরুল ইসলাম (৩২), পিতা মো. মুনিরুল ইসলাম ওরফে কালু, সাং বহিপাড়া, পৌরসভা রহনপুর,সহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি।

অভিযোগে দুলাল আলী উল্লেখ করেন, এই আসামিরা বিভিন্ন সময়ে সরকারি-বেসরকারি অফিসে গিয়ে চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে। তিনি ও তাঁর সহকর্মী মো. মুনিরুল ইসলাম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ায় এই গোষ্ঠী ক্ষুব্ধ হয়ে হামলা ও হুমকি দিচ্ছে।

তিনি আরও জানান, গত ১৩ অক্টোবর ২০২৫ তারিখে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উল্লিখিত আসামিরা তাঁর নামে কটূক্তি ও মানহানিকর মন্তব্য করেছেন। এ বিষয়ে তিনি সিসি ফুটেজ ও ভয়েস রেকর্ডসহ লিখিত আবেদনও জমা দিয়েছেন।

ঘটনার সময় উপস্থিত ছিলেন স্বাক্ষী মো. নাসির উদ্দিন, মো. মুনিরুল ইসলাম, মো. আব্দুল্লাহ আল নাহিদ, মো. আরিফ হোসেন প্রমুখ। তারা সকলেই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাংবাদিক দুলাল আলী অভিযোগে উল্লেখ করেন, আসামিরা তাঁর ওপর প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং যেকোনো সময় বড় ধরনের অঘটন ঘটাতে পারে। তিনি নিজের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

গোমস্তাপুর থানার ওসি (অফিসার ইনচার্জ) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


চাঁপাইনবাবগঞ্জ

আরও পড়ুন