ই-পেপার/প্রিন্ট ভিউ
মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়া থানায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে লোহাগড়া থানা চত্বরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলামের সভাপতিত্বে ও এসআই তারোক বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ইমাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এবং গণমাধ্যমকর্মী, শিক্ষক, গণমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার মো: রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: রকিবুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, লোহাগড়া উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম,নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: মোশাররফ হোসেন মোল্যা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান হায়াত, ইমাম মোস্তফা কামাল, হাফেজ আব্দুর রহমান, ফেরদৌস শেখ, ইকরাম মৃধা, আরো বক্তব্য রাখেন,যুবদল নেতা মাহমুদ খাঁন এ সময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।