ই-পেপার/প্রিন্ট ভিউ
মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী - মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর মিনি স্টেডিয়াম মাঠের ক্রিকেট পরিচালক তরুণ প্রজন্মদের গড়তে চান: রনি খাঁন।
মিরকাদিম মিনি স্টেডিয়াম এর পরিচালক রনি খাঁন বলেন, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল, আমরা শুধু ভালো ক্রিকেটার তৈরি করতে চাই না, আমরা ভালো মানুষও তৈরি করতে চাই। বাংলাদেশে আমরা ক্রিকেটের মাধ্যমে ভালো তরুণ খেলোয়াড় প্রজন্মদের গড়ে তুলতে চাই।’
রনি খাঁন কথাতেই বোঝা যায়, তিনি ক্রিকেটকে জাতীয় আত্মপরিচয়ের অংশ হিসেবে দেখেন। তার ভাবনায় মিরকাদিম স্টেডিয়াম ক্রিকেট শুধু মাঠের পারফরম্যান্স দিয়ে নয়, আচরণ ও মূল্যবোধ দিয়েও নিজেদের অবস্থান দৃঢ় করবে। বলেন, ‘ক্রিকেট আমাদের দেশের সবচেয়ে বড় ঐক্যের জায়গা। এখান থেকেই আমরা শিখতে পারি পরিশ্রম, নিয়মানুবর্তিতা, দেশপ্রেম। এই গুণগুলোই আমাদের ভালো তরুন প্রজন্মদের হতে সাহায্য করবে।’
তিনি আরও বলেন, আমাদের ওপর বিশ্বাস রাখেন, আমরা পৌর মিনি স্টেডিয়াম ক্রিকেটকে খেলোয়াড়দের এমন উচ্চতায় ইনশাআল্লাহ নিয়ে যাব, যাতে বাংলাদেশ ক্রিকেট নিয়ে গর্ব করতে পারি।’