ই-পেপার/প্রিন্ট ভিউ
জবি প্রতিনিধি,
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, যারা বিশ্ববিদ্যালয়গুলো থেকে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রেখে বের হয়, এদেশের দুর্নীতি ও অনিয়ম তারাই করে। তাই প্লেসধারী শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে অনেক বেশি সৎ থাকতে হবে।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটায় জবি বিজ্ঞান অনুষদ মাঠে কবি মতিউর রহমান মল্লিক মেরিট অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, মতিউর রহমান মল্লিক সুস্থ সাংস্কৃতিক পরিবেশ তৈরি করতে চেয়ছিলেন। কারো সফলতা সকলের সার্পোটের মাধ্যমে সম্ভব। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি জ্ঞান অর্জনের জন্য কিন্তু আমরা ছুটছি একটি সার্টিফিকেইট নিয়ে চাকুরী করার জন্য। জ্ঞানের প্রতিযোগিতার দিক থেকে আমাদের অগ্রসর করতে হবে। পৃথিবীতে সবাই জ্ঞান অর্জন করে কিন্তু উপলব্ধি করার দিলে অগ্রসর হয় না। পশ্চাৎ সমাজ পোস্ট কনোলিয়ান থিম প্রতিষ্ঠা করেছেন। তারা মানবতা শেখায় আবার তারাই মানবতা ধ্বংস করে।
প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্ষ অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, আমাদের বিগত ১৭ বছর মুসলিম পরিচয় দিতে হীনমন্যতায় থাকতে হয়েছে। অন্যের কথা নয়, আমি নিজের কথা বলছি। আমরা দুআ প্রার্থনা করি, মসজিদে গিয়ে। আল্লাহর কাছে চাওয়ার জন্য মসজিদ থেকে উত্তম জায়গা আর হয় না। বিশ্ববিদ্যালয়ে সব ধর্মের ও মতের প্রোগ্রাম ও চর্চা চলবে৷ কেউ কোনো বৈষম্যের শিকার হবে না।
এসময় উপস্থিত ছিলেন ইউটিএলের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, ছাত্রী হল প্রোভোস্ট অধ্যাপক আঞ্জুমান আরা, জবি ইউটিএলের আহ্বায়ক অধ্যাপক ড. আবু লায়েক, কৃষিবিড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী আফজাল। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।