ই-পেপার/প্রিন্ট ভিউ
ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতা হানির অভিযোগে ঐ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কাওসার মিয়াকে বুধবার রাত ১১.৩০ মিনিটে ধর্মপাশা পূর্ব বাজার থেকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে স্কুলে প্রাইবেট পরিয়ে অন্য ছাত্রীদের ছুটি দিয়ে তাকে বসতে বলে শিক্ষক কাওসার মিয়া। সকলেই চলে গেলে তাকে একা পয়ে শ্লীলতাহানির ঘটনা ঘটায় ঐ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কাওসার মিয়া। মেয়েটি চিতকার দিয়ে কান্না কাটি করে বাড়িতে গিয়ে মাকে বলে সব ঘটনা। মেয়েটি বাবা মৃত তাই সাথে সাথে তাকে ধরতে পারেনি। এই ঘটনা এলাকার কিছু মানুষকে দিয়ে ধামাচাপা দেওয়া চেষ্টা করে শিক্ষক কাওসার মিয়া। বুধবার বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এলাকার লোক জন শিক্ষকের বিচার দাবিতে পোস্ট দেয়। সন্ধ্যা সময় এলাকা বাসী ঐ শিক্ষককে আইনের আওতায় এনে গ্রেপ্তার ও ফাশির দাবিতে ভিক্ষুভ মিছিল করে প্রশাসনের কাছে দাবি জানায়।
রাজাপুর স্কুলের সাবেক শিক্ষীকা মাসুমা আক্তার শাহীন বলেন, স্কুলের সব বই সে চুরি করে বিক্রি করেছে। স্কুলে সময় মতো আসতোনা, আমার ও ছাত্রীদের সাথে খারাপ আচারন করতো। তার বিরুদ্ধে আমি আমার টিও স্যারকে জানিয়েছিলাম। সে শিক্ষক নামের কলংক।
সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মাহাতাব বলেন, এই ঘটনা শুনে আমি তাকে জিজ্ঞেস করলে সবকিছু আমার কাছে শিকার করেছে। সে বলেছে আমি ধর্ষন করিনি। শরীরের বিভিন্ন গোপন জায়গায় হাত দিয়েছি। সে শিক্ষক নামের কলংক তার আইনের মাধ্যমে বিচার হওয়া দরকার।
ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, এই ব্যাপারে মেয়ের মা বাদি হয়ে নারী ও শিশু দমন নির্যাতন আইনের ১০ ধারায় একটি মামলা বুধবার সন্ধ্যায় করেছে। আসামি রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কাওসার মিয়া। তাকে গত রাত সাড়ে এগারটার সময় পূর্ব বাজার থেকে গ্রেপ্তারকরা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
ধর্মপাশা উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও জনি রায় বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, প্রচলিত আইনে আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।
## এম এম এ রেজা পহেল