ই-পেপার/প্রিন্ট ভিউ
মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচন বিভাগ এর নির্দেশনার আলোকে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে , উপজেলা শ্রমিক বিভাগের ভোট কেন্দ্র ভিত্তিক কমিটির সভাপতিদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর (বৃহস্পতিবার ) বিকেলে বেলকুচির শেরনরস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার শুরুতেই দারসুল কুরআন পেশ করেন, সংগঠনের বেলকুচি উপজেলা নায়েবে আমীর মাওলানা আবুল হাসেম সরকার ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য ও বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল।এ সময়ে তিনি তার বক্তব্যে বলেন, আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, তবে জাতীয় নির্বাচনের পূর্বেই আগামী নভেম্বর মাসেই, জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশ বাস্তবায়ন আদর্শের উপর একটি গণভোট দিতে হবে, গণভোটের মাধ্যমে পাশ করা আদেশের ভিত্তিতেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।
জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি ন্যায়-ভিত্তিক ও জবাবদিহিতা-মূলক গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্ররূপে গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল বিভাগের দায়িত্বশীলকে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যেতে হবে।
উক্ত মতবিনিময় সভায় বেলকুচি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সেক্রেটারি শরিফুল ইসলাম শরীফ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,
নির্বাচন পরিচালনা বিভাগের পরিচালক, অধ্যাপক নুর-উন-নবী সরকার।
উপজেলা নির্বাচন বিভাগের পরিচালক ও বেলকুচি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম প্রমুখ।
উক্ত নির্বাচনী মতবিনিময় সভায় বেলকুচি উপজেলার শ্রমিক বিভাগের সকল ভোটকেন্দ্র ভিত্তিক কমিটির সভাপতি গন ও বিভাগীয় দায়িত্বশীলগণ ডেলিগেট হিসাবে উপস্থিত ছিলেন ।