ই-পেপার/প্রিন্ট ভিউ
মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর কোরআনের আলো সংগঠনের সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাত টায়
রহনপুর লালন সুপার মার্কেটের অস্থায়ী কার্যালয়ের অনুষ্ঠিত হয়েছে। সুধী সমাবেশে সভাপতিত্বে করেন রহনপুর কুরআনের আলোর সংগঠনের উপদেষ্টা ও অবসর প্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সাত্তার বিশ্বাস।
স্বাগত বক্তব্য রাখেন কুরআনের আলো সংগঠনের সভাপতি রবিউল আওয়াল। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কর্মপরিষদের সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর ইউসুফ আলী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যপক মুজিবুর রহমান, রহনপুর কুরআনের আলো সংগঠনের সহ-সভাপতি ও সাংবাদিক শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক নেশ মোহাম্মদ মন্টু, উত্তর রহনপুর কেন্দ্রীয় আহলে হাদীসের পেশ ইমাম মাওলানা আব্দুল বাসির, রহমতপাড়া মিনার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাদিকুল ইসলাম, ইসলাম নগর জামে মসজিদের পেশ ইমাম আব্দুল আজিম প্রমূখ।