• ঢাকা
  • সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ , রাত ০৯:৩০
  • ১ পৌষ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মুন্সিগঞ্জে আইনশৃঙ্খলা নোটিশ দেখিয়ে লাখ লাখ টাকার মাটি কাটার অভিযোগ।

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মুন্সিগঞ্জে আইনশৃঙ্খলা নোটিশ দেখিয়ে লাখ লাখ টাকার মাটি কাটার অভিযোগ। ই-পেপার/প্রিন্ট ভিউ

মুন্সিগঞ্জ প্রতিনিধি - মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার সুধারচর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের নামে নোটিশ দেখিয়ে প্রভাবশালী চক্র লাখ লাখ টাকার মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এলাকাবাসীর। 

মিরকাদিম পৌরসভার হিন্দু সম্প্রদায়ের সুধারচর এলাকাবাসী নাম প্রকাশে অনিচ্ছুক জানান, প্রভাবশালী চক্র এখানে এসে আমাদের কে আইনের নোটিশ দেখিয়ে লাখ লাখ টাকার মাটি কাটার প্রতিবাদ করলে স্থানীয়দের প্রাণনাশের হুমকি দেওয়া হয়, যার ফলে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। প্রভাবশালীরা প্রায়ই প্রশাসনকে "ম্যানেজ" করে এ ধরনের অবৈধ কাজ চালিয়ে যায়। মাটি কাটার ফলে বড় ধরনের ভাঙন এবং বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। বর্ষা মৌসুমে বাড়িঘর ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

এবিষয়ে মুন্সিগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মারজানা আক্তার বলেন, যেহেতু আমাকে তথ্য নিশ্চিত করেছেন সরজমিনে দেখে ব্যবস্থা নেওয়া হবে।


মুন্সীগঞ্জ

আরও পড়ুন