ই-পেপার/প্রিন্ট ভিউ
মনিরাজ শাহ, তাহিরপুর (সুনামগঞ্জ):
'পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রাম আমাদের গর্ব' এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে অনুষ্ঠিত হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান–২০২৫।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১২টায় স্থানীয় জনগণের নেতৃত্বে এবং ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে তাহিরপুর উপজেলা পরিষদের সামনে থেকে এ কর্মসূচির সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি ম্যানেজার সজল ইগ্নেসিয়াস গমেজ,প্রোগ্রাম অফিসার মহসিন খান, এবং জুনিয়র প্রোগ্রাম অফিসার পাবেল হোসাইন, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি ম্যানেজার সজল ইগ্নেসিয়াস গমেজ বলেন, বর্তমানে তাহিরপুর সদর ইউনিয়নসহ বালিজুরি, বাদাঘাট ও দক্ষিণ বড়দল ইউনিয়নের প্রতিটি গ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম চলছে। স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণে এ উদ্যোগ আরও ফলপ্রসূ হচ্ছে,পরিচ্ছন্ন রাখতে এ ধরনের অভিযান প্রতি মাসেই পরিচালনা করা হবে। এর মাধ্যমে শুধু গ্রাম ইউনিয়ন পরিষ্কার রাখা নয়, নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি করাই আমাদের লক্ষ্য।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো : মেহেদী হাসান মানিক বলেন,পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কর্মসূচি নয়,এটি নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে। তাহিরপুরকে একটি আদর্শ পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার এগিয়ে আসা সহ রাস্তাঘাট, বাজার ও জনসমাগমস্থল পরিস্কার করে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করা হয়।