• ঢাকা
  • বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ , বিকাল ০৩:২৩
  • ২৬ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বারহাট্টায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
বারহাট্টায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ জিয়াউল হক, স্টাফ রিপোর্টার

‎নেত্রকোনার বারহাট্টায় সিংধা ইউনিয়নের কাকুড়া বাজারে আজ বৃহস্পতিবার সকালে বিপুল পরিমাণ শাড়ি, থ্রিপিস ও ল্যাহেঙ্গা সহ একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। এসময় গাড়ীতে থাকা ড্রাইভার ও হেল্পারকেও আটক করে বারহাট্টা থানা পুলিশ।পরে আটক গাড়িটি বারহাট্টা থানায় আনা হয়।বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান জানান, গোপন সূত্রে তথ্য ছিল যে একটি কাভার্ড ভ্যানে করে একটি ভারতীয় পণ্যের চালান যেতে পারে। এজন্য রাত থেকেই আমরা বারহাট্টা থানা পুলিশের টহল টিম সচল ছিল। সকালে কাকুড়া এলাকা থেকে একটি ফোন আসলে ঘটনাস্থলে এলাকাবাসীর সহযোগিতায় আমরা কাভার্ড ভ্যানটি আটক করি। এখন আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।


নেত্রকোনা

আরও পড়ুন