ই-পেপার/প্রিন্ট ভিউ
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি
হাওরাঞ্চলের রাজনীতিতে এক উজ্জ্বল নাম কামরুজ্জামান কামরুল। প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন না পেলেও তিনি পেয়েছেন সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন। প্রাথমিক মনোনয়ন বঞ্চনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে গ্রাম-গঞ্জে নানা আলোচনার জন্ম নেয়।
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে জনগণের প্রতি তাঁর নিবেদন, সততা ও দীর্ঘদিনের তৃণমূলের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের ফলেই আজ হাজারো মানুষ তাঁকে ঘিরে ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করছে। অনেকেই বলছেন, প্রাথমিক "মনোনয়ন না পেলেও কামরুল ভাই আমাদের হৃদয়ের প্রার্থী।"তারা স্লোগান দিচ্ছেন যেই সেই বুঝিনা,, কামরুল ছাড়া মানিনা।নেতা কর্মী সমর্থকরা সকাল থেকে তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য প্রখর রোদের মাঝে অপেক্ষায় রয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তৃণমুলের দাবী প্রাথমিক মনোনয়ন বাদ দিয়ে রাজপথের কামরুল কে ধানের শীষ উপহার দিবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কামরুজ্জামান কামরুলের প্রতি মানুষের এই আন্তরিক ভালোবাসা প্রমাণ করে যে জনগণ শুধু পদ নয়, কর্ম ও আচরণের ভিত্তিতেই নেতাকে মূল্যায়ন করে।
কামরুল নিজেও তাঁর সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,আমি প্রাথমিক মনোনয়ন না পেলেও আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় অর্জন। আমি সবসময় জনগণের পাশে ছিলাম, বর্তমানেও আছি ভবিষ্যতেও থাকব, পদ-পদবির চেয়ে মানুষের সেবা করাই আমার লক্ষ্য।”আমার ৩৩ বছর রাজনৈতিক জীবনে বার বার মৃত্যুর পথ থেকে বেছে ফিরেছি, বারংবার ফ্যাসিস্ট হাসিনার কারাগারে যেতে হয়েছে,মাসের পর মাস রিমান্ড খেতে হয়েছে।বি এনপি আমার মা তাকে ফেলে রেখে যাওয়া যাবেনা।কেন্দ্র যে নির্দেশনা দিবে আমরা তাই পালন করবো।তবে আমার বিশ্বাস আপনাদের এই কান্না কখনো বৃথা যাবেনা।আমি বিশ্বাস করি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমার প্রান প্রিয় নেতা ১৮ কেটি জনগনের অভিভাবক দেশ নায়ক তারেক রহমান আপনাদের ভালোবাসার কামরুলের হাতেই ধানের শীষ তুলে দিবেন।