ই-পেপার/প্রিন্ট ভিউ
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া পৌরসভাধীন বাদে আঠরাবাড়ী গ্রামের মজিবুর রহমান ছেলে রাব্বী হাসান অনিক (১৯) কীটনাশক পান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
নিহত অনিক ময়মনসিংহের সৈয়দ নজরুল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
জানা যায়, গত শনিবার (৮ নভেম্বর) রাতে রাব্বী হাসান অনিক কীটনাশক পান করিলে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়, সেখানেই রবিবার (৯ নভেম্বর) আনুমানিক রাত পৌঁনে ৯টার দিকে মৃত্যুবরণ করে।
অনিকের এমন ভুল সিদ্ধান্তের মৃত্যুতে তার পরিবার, বন্ধুমহল, সহপাঠী সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা যায়, অনিক অত্যন্ত ভদ্র, হাসিমাখা মেধাবী ছাত্র ছিল, সে কেন এমন একটি ভুল সিদ্ধান্তে নিজের প্রাণ দিল কেউই বুঝতে পারছে না। তবে, প্রতিটি আত্মহত্যার পেছনে পারিবারিক, মানসিক, অর্থনৈতিক, বিষন্নতা বা সামাজিক চাপের মতো কারণ থাকতে পারে। আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটন করে সমাজে আত্মহত্যার প্রবণতা রোধে বিভিন্ন জনসমাগম স্থানে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সিলিং করে সচেতনতা বৃদ্ধি করলে হয়তো কিছুটা হলেও রোধ হতে পারে।
আজ সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উত্তর কেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মিহির রঞ্জন দেব আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ ছিল না, তাই লাশের ময়নাতদন্ত করা হয়নি।