ই-পেপার/প্রিন্ট ভিউ
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গতকাল (১০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১০টার মধ্যে সুধারাম মডেল থানাধীন চট্টগ্রাম-নোয়াখালী সোনাপুর মহাসড়কের হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে চট্টগ্রামগামী বাঁধন নামের (রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১২-১৪৬৫) একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ২ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—১. মোঃ আনাছ (২১), পিতা: মৃত কামাল হোচন, মাতা: দিলদার বেগম; ২. মোঃ ইসমাঈল (২৫), পিতা: মৃত নুর বশর, মাতা: হাসিনা বেগম।
উভয়ের স্থায়ী ঠিকানা কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প নং-০৬, সি-ব্লক, শেড নং C-2, থানাঃ উখিয়া, জেলা কক্সবাজার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত-২০২০) এর ৩৬(১) ধারার ক্রমিক নং-১০(খ) ও ৪১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীর বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করে আসছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নোয়াখালী জেলায় মাদক নির্মূলে র্যাব ও পুলিশের সঙ্গে যৌথ অভিযান অব্যাহত থাকবে।