• ঢাকা
  • বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ , দুপুর ০২:৫৯
  • ২৬ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুরের বদরগঞ্জে বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর বারোবিঘা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (১২ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমান বলেন, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারের খবর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।


রংপুর

আরও পড়ুন