ই-পেপার/প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলার, মতলব থানাধীন বাইসপুর গ্রামের আইনজীবী রহিমা আক্তারের বাড়িতে গত ১২ই নভেম্বর আনুমানিক রাত ১:৩০ মিনিটের সময় হামলা, ও ভাঙচুরের ঘটনা ঘটে।
রহিমা আক্তার পেশায় একজন আইনজীবী (ঢাকা জজকোর্ট) এবং বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) এর একনিষ্ঠ কর্মী হওয়ায় অনেক আগেই দেশ ছেড়েছেন।
রহিমা আক্তার দেশে ফিরেছেন এমন কথা ছড়িয়ে পড়লে কে বা কারা তার বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন তাদেরকে সনাক্ত করা যায়নি। তার মা বলেন যখন হামলাকারীরা ঘরের দরজা জানালা ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করেন তখন সে এবং তার ছোট মেয়ে তার দুইজন সন্তান নিয়ে ঘরেই ঘুমাচ্ছিলেন।
ভাঙচুরের শব্দ শুনে পরিবারের সদস্যরা ভয়ে চরম আতঙ্কিত হয়ে পড়েন।
পরিবার সূত্রে জানা যায় রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে দেশ ত্যাগ করেন সে অনেক আগেই, সে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপির ) একনিষ্ঠ সক্রিয় কর্মী হওয়ায় (আওয়ামী লীগ) সন্ত্রাসী দ্বারা দেশে থাকা অবস্থায় নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, এ কারণে তিনি ২০১৬ সালে তার পাঁচ বছরের শিশু কন্যাকে নিয়ে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হন। সেই থেকে এতটা বছর (যুক্তরাষ্ট্রে) রাজনৈতিক আশ্রয়ে আছেন । তিনি একজন আইনজীবী ও সমাজকর্মী হওয়ায় বিভিন্ন সময়ে বিভিন্ন সন্ত্রাসীর দ্বারা মেরে ফেলার হুমকি সহ অনেক হয়রানির স্বীকার হয়েছেন।
স্থানীয় সাধারণ জনগণ মনে করেন, রহিমা আক্তার আইনজীবী ও বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) এর সক্রিয় কর্মী হওয়ায়, (আওয়ামী লীগ) সন্ত্রাসী নেতাকর্মীর ইন্দনে এ ঘটনা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রহিমা আক্তারের মায়ের ভিন্ন মত সে বলেন ইসলামী চরমপন্থী দ্বারা এই হামলা ও ভাঙচুর হয়েছে, কারণ হিসেবে তিনি জানান সম্প্রতি ইসলামী চরমপন্থীর কিছু লোক তাদের বাড়িতে এসে রহিমা আক্তারের খোঁজখবর নিয়েছিল।
রহিমা আক্তারের মা আরও বলেন নিরাপত্তার অভাবে থানায় কোন অভিযোগ দায়ের করিনি অসুস্থ শরীর নিয়ে আমি আমার মেয়ের শশুর বাড়িতে আশ্রয় নিয়েছি, নিজ বাড়িতে নিজেকে নিরাপদ মনে করছি না তাই আমি পদক্ষেপ নেয়া সম্ভব হয়নি।