ই-পেপার/প্রিন্ট ভিউ
এম সালমান আহমদ সুজন (তাহিরপুর, সুনামগঞ্জ):
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাদ আছর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি, তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে এক গণমিছিল অনুষ্ঠিত হয়।
আসন্ন ১৫ নভেম্বর ২০২৫ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে এই গণমিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এম সালমান আহমদ সুজন।
বক্তব্যে মাওলানা আব্দুল কাইয়ুম বলেন,বিশ্বের অনেক মুসলিমপ্রধান দেশেই কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, ৯২% মুসলমানের দেশ বাংলাদেশে এখনো তাদের অমুসলিম ঘোষণা করা হয়নি। তাই আগামী ১৫ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে দল-মত নির্বিশেষে সকল মুসলমানকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন আলহাজ মাওলানা আশরাফ আলী আজমান, মাওলানা মমতাজ আহমদ দুলাল, এইচ এম ইসমাঈল হোসেন, মাওলানা নুরুজ্জামান, মুহাম্মদ মাজহারুল ইসলাম, এবং ইউসুফ আল-মামুন প্রমুখ।
গণমিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুসল্লি, ধর্মপ্রাণ মানুষ ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।