• ঢাকা
  • বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ , বিকাল ০৩:২২
  • ২৬ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ভেড়ামারায় প্রকৃতি ফাইন আর্টসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ভেড়ামারায় প্রকৃতি ফাইন আর্টসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ বাবুল আক্তার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ার ভেড়ামারায় শিল্পকলা প্রতিষ্ঠান প্রকৃতি ফাইন আর্টস–এর উদ্যোগে বাৎসরিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কাচারিপাড়া চার রাস্তার মোড়সংলগ্ন প্রকৃতি আর্ট গ্যালারি হলরুমে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সভিত্তিক তিনটি গ্রুপে শতাধিক শিশু, কিশোর ও কিশোরী অংশ নেয়।

প্রতিষ্ঠানের পরিচালিকা রুকসানা রহমান বলেন, “প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আমাদের ক্ষুদে চিত্রশিল্পীরা উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করছে—এটাই আমাদের গর্ব।”

দিনব্যাপী রং-তুলির মেলায় আর্ট গ্যালারি প্রাঙ্গণ ছিল মুখরিত। শিশুদের সৃষ্টিশীলতায় মুগ্ধ হন অভিভাবক ও দর্শনার্থীরা। আয়োজকরা জানান, প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ প্রদান করা হবে।


ভেড়ামারা

আরও পড়ুন