ই-পেপার/প্রিন্ট ভিউ
শেখ মারুফ হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি।
"কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতাগড়ে তুলুন' এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় নলতায় ডায়াবেটিস দিবস উদযাপন হয়।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে কালিগঞ্জ উপজেলার নলতায় নলতা ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল লিমিটেডের এর ব্যবস্থাপনা পরিচালক এমডি মিলন হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের ম্যানেজার শেখ নুরুন্নবী শাহীন, সম্মানিত উপদেষ্টা জাকির হোসেন, এডমিন অফিসার আলমগীর হোসেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, একাউন্টস অফিসার আব্দুর রব,সিটি স্ক্যান টেকনোলজিস্ট আবু সাঈদ , ওটি ইনচার্জ নূরুল আলম, মার্কেটিং ইন চার্জ সেলিম রেজা, সমিতি একাউন্টস অফিসসার আব্দুর রব (রাজীব),মার্কেটিং অফিসার বিপ্লব , এছাড়া অত্র প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীর ও অত্র এলাকার সচেতন নাগরিক বৃন্দু উপস্থিত ছিলেন,
এতে প্রধান অতিথি বলেন,ডায়াবেটিস এখন নীরব মহামারি। জীবনযাপনে অনিয়ম, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, স্থূলতা ও শারীরিক পরিশ্রমের অভাবই ডায়াবেটিস বৃদ্ধির মূল কারণ। সচেতনতা, শৃঙ্খলা ও জীবনধারার পরিবর্তনই এই ঘাতক রোগকে নিয়ন্ত্রণে আনতে পারে।
পরে একটি র্যালি হাসপাতাল প্রাঙ্গন থেকে নলতা চৌরাস্তা মোড় প্রদক্ষিণ করে এতে চিকিৎসক সহ ডায়াবেটিস সচেতন বিভিন্ন শ্রেনী-পেশার শতাধিক মানুষ অংশ নেন।