• ঢাকা
  • সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ , রাত ০১:২১
  • ২৩ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মুন্সিগঞ্জ -৩ আসনে ধানের শীষে লিফলেট প্রচারণায় গণসংযোগ মোশারফ পুস্তি।

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মুন্সিগঞ্জ -৩ আসনে ধানের শীষে লিফলেট প্রচারণায় গণসংযোগ মোশারফ পুস্তি। ই-পেপার/প্রিন্ট ভিউ

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী - মুন্সিগঞ্জ-তিন আসনে ধানের শীষে গণসংযোগ লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী দলের এমপি পদে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি আহবায়ক সদস্য ও বিশিষ্ট শিল্পপতি সিআইপি মোঃ মোশারফ হোসেন পুস্তি সাহেব।

আজ শুক্রবার ১৪ই নভেম্বর বিকেল তিনটায় রামপালের হাতিমারা চৌরাস্তা শহরে জেলা বিএনপি আহবায়ক সদস্য ও বিশিষ্ট শিল্পপতি সিআইপি মোঃ মোশারফ হোসেন পুস্তি সাহেব ধানের শীষে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ চালিয়েছেন প্রচারণায় গণসংযোগ। 

এ-সময় গণসংযোগকালে জেলা বিএনপি আহবায়ক সদস্য ও বিশিষ্ট শিল্পপতি সিআইপি মোঃ মোশারফ হোসেন পুস্তি সাহেব আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “বিএনপি সরকার গঠন করলে এ দেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করা হবে। গণসংযোগ চলাকালে ধানের শীষের নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে হাতিমারা চৌরাস্তা শহর।

সামাজিক গণমাধ্যমে বিএনপি নেতা মোঃ মোশারফ হোসেন পুস্তি জানিয়েছেন, দলের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমি দেশবাসীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। 

দেশমাতৃকার এ চরম সংকটকালে ৭৫-এর ৩ নভেম্বর কুচক্রীরা মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে সপরিবারে ক্যান্টনমেন্টে বন্দি করে। জাতির এ গভীর সংকটকালে ৭ নভেম্বর স্বজাতির স্বাধীনতা রক্ষায় অকুতোভয় সৈনিক এবং জনতার ঢলে রাজপথে এক অনন্য সংহতির স্ফুরণ ঘটে এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্ত হন।’

ফ্যাসিবাদী আওয়ামী লীগের সরকার আমলে জেলা বিএনপি আহবায়ক সদস্য মোঃ মোশারফ হোসেন তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের আমলে মিথ্যা মামলা হামলা ডিজিএফআই গোয়েন্দা নানা রূপে যড়যন্ত্র শিকার হন আয়না ঘরে স্বৈরশাসনামলে ইতিহাসের বর্বরোচিত নির্যাতন-নিপীড়ন বিএনপি নেতা মোঃ মোশারফ হোসেন সাহেব আরও জানিয়েছেন, আমি মুন্সিগঞ্জ তিন আসনে ধানের শীষে মনোনয়ন পেলে জনগণের কল্যাণে আমি কাজ করতে চাই এবং আইনশৃঙ্খলা বাহিনীদের সহযোগিতায় সন্ত্রাস মাদকসহ বিভিন্ন কর্মকাণ্ডের নির্মুল করার চেষ্টা করবো প্রশাসন কে নিয়ে। 

‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের ইতিহাসে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতির বিরুদ্ধে সব ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলার সংকল্পে ১৯৭৫ সালের এ দিনে মুক্তিকামী জনতা রাজপথে নেমেছিল।’

বিএনপি নেতা জনাব মোশারফ হোসেন পুস্তি সাহেব তিনি বলেন, জনগণের উদ্দেশ্যে আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। কারণ তিনি আমার আপনার কথা চিন্তা করে এত নির্যাতন সহ্য করেছেন। তিনি যদি আপোষ করতেন, নিজে একটু ভাল থাকতে চাইতেন তাহলে তার এত কষ্ট করতে হত না। খালেদা জিয়ার প্রতি আমাদের ঋণ শোধ করতে পারবো যখন আমরা তার স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো। জনগণের কাছে আমি আপনাদের ধন্যবাদ জানাই সকলের প্রতি আপনারা দোয়া করবেন আমাদের জন্য। তাহলে আমরা এ দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ্।


মুন্সীগঞ্জ

আরও পড়ুন