• ঢাকা
  • সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ , রাত ০৮:৫৬
  • ১ পৌষ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযানে চার কেজি গাঁজা সহ গ্রেপ্তার দুই জন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযানে চার কেজি গাঁজা সহ গ্রেপ্তার দুই জন ই-পেপার/প্রিন্ট ভিউ

ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নে চার কেজি গাঁজা সহ বিশেষ অভিযানে শুক্রবার রাত দুইটা ত্রিশ মিনিটের সময় দুই জনকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ। 

 আসামীরা হলেন ০১। কাজল মিয়া উরফে হানিফ (২২), পিতা-মোঃ জলিল মিয়া, মাতা-আঙ্গুরা বেগম, সাং-চান্দি মধ্যপাড়া, ওয়ার্ড নং-০১, ইউপি-বাসুদেব, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, ০২। মোছাঃ সাদিয়া আক্তার (২০), পিতা-আবুল কাশেম, মাতা-রেহেনা বেগম, গ্রাম -আজমপুর রাজাপুর (আজমপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন আশ্রয় কেন্দ্র ঘর নং-০২), থানা-আখাউড়া,দুইজনের জেলা-ব্রাহ্মণবাড়িয়া। 

ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে ধর্মপাশা থানার মামলা নং-০৩, তারিখ-১৫/১১/২০২৫ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১৯(ক) ধারা রুজু করে আদালতে সোপর্দ করা হইয়াছে।  


সুনামগঞ্জ

ধর্মপাশা

আরও পড়ুন